Main Menu

হবিগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে রনি মিয়া (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে স্থানীয়রা লাশ ঝুলতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত রনি উপজেলার বাঘাসুরা গ্রামের কুতুব মিয়ার ছেলে।

নিহতের মা রেজিনা বেগম বলেন, গতকাল রাতে রনি ঘর থেকে বের হওয়ার পর আর ফিরেনি। সকালে বাড়ির পাশের একটি গাছে রনির ঝুলন্ত লাশ দেখতে পাই।

মাধবপুর থানার ওসি সহিদ উল্যা জানান, প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Share





Related News

Comments are Closed