কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনে ৫ জনকে কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ অবৈধভাবে পাথর উত্তোলন ও সংরক্ষণ করার অপরাধে পাঁচ জনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত সোমবার দিবাগত রাতে অভিযান চালায়।
কারাদণ্ডপ্রাপ্তরাহলেন: মুনসুর আহমেদ (২৭), সুনামগঞ্জের ছাতক থানার কুচবাড়ি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে, কামরুল হাসান (৩১), গণেশপুর গ্রামের ইলিয়াসের ছেলে, মহিবুর রহমান (২৭), কোম্পানীগঞ্জ থানার ইছাকলস গ্রামের মৃত রওশন আলীর ছেলে, সিদ্দিক মিয়া (৫৩), নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার পাবই গ্রামের মৃত লতিফ মিয়ার ছেলে, ময়না মিয়া (৫০), গোয়াইনঘাট গুচ্ছগ্রামের মৃত আবুবকরের ছেলে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে উত্তোলনকৃত পাথর ডাকঘর সংলগ্ন একটি ক্রাশার মিলে রাখা হচ্ছিল। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পাঁচ জনকে দণ্ডিত করা হয়। এ সময় তিনজন ম্যানেজারসহ ছয়জনকে আটক করা হয়, পরে একজনকে ছেড়ে দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. রতন শেখ জানান, বারবার ঘোষণা সত্ত্বেও শাহ আরেফিন টিলার পাথর উত্তোলন, পরিবহন ও ক্রয়-বিক্রয় বন্ধ হচ্ছে না। তিনি আরও বলেন, “যেখানে অবৈধভাবে পাথর পাওয়া যাবে, তাদের ধরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে কোম্পানীগঞ্জ থানাপুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed