রাজধানীর কুড়িলে গ্যারেজ ও বাসাবাড়িতে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার কুড়াতলী বাজারে রিকশার গ্যারেজ ও টিনশেডের কিছু বাসাবাড়িতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৭টা ৩৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৭টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর বসুন্ধরা কুড়াতলীতে রিকশা গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি জানান, প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Related News
সাভারে পার্কিং করা তিনটি বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগেরRead More
মাদারিপুরে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায়Read More



Comments are Closed