ভারতীয়দের হাতে আটক তিন বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি
বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জে সীমান্ত অতিক্রমের পর ভারতীয় নাগরিকদের হাতে তিন বাংলাদেশি নাগরিক আটক হয়েছে।
আটককৃতরা হলেন, সুনামগহ্জের ছাতক উপজেলার পূর্ব রামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে সাগর মিয়া, নারায়নগঞ্জ জেলার কেরানীগঞ্জ উপজেলার আজমল মিয়ার ছেলে যুবরাজ, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আঙ্গিয়াদী গ্রামের জিহাদুল ইসলাম জুনাইদ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ওপারে ভারতের মেঘালয় ষ্টেইটের বাংলাদেশ-ভারত সীমান্তের ১২০৪ এর ওয়ান এস এলাকা অতিক্রম করে ভারতের প্রায় তিন কিলোমিটার অভ্যন্তরে লালগাঁও নামক পাহাড়ি বস্তিতে প্রবেশ করলে সেখানকার ভারতীয় নাগরিকরা ওই তিন বাংলাদেশিকে আটক করে।
শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়গড়, মনাইপাড়, সাহিদাবাদ সীমান্ত গ্রামের একাধিক ব্যাক্তি ওই তথ্য নিশ্চিত করেন।
সীমান্ত গ্রামের বাসিন্দারা আরো জানান, সুনামগঞ্জের ছাতকের স্থানীয় বাসিন্দা সাগরের সহযোগিতায় তাহিরপুর সীমান্ত পথ ব্যবহার করে সাগর সহ যুবরাজ, জিহাদুল ইসলাম জুনাইদ বৃহস্পতিবার দুপুরে ভারতে প্রবেশের পর পরই মেঘালয় ষ্টেইটের লালগাঁও পাহাড়ি বস্তির নাগরিকরা ওই তিন বাংলাদেশিকে আটক করে।
এরপর ভারতের ১৯৩-শিলং বিএসএফের ঘোমাঘাট কোম্পানী হোডকোয়ার্টারের বিএসএফ সদস্যদের হাতে তিন বাংলাদেশি নাগরিককে সোপর্দ করা হয়।
২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবি সুবেদার মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তে পতাকা বৈঠকের পর বিএসফ আটক তিন বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করলে রাতেই তাদেরকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed