সিলেটে ছাত্রলীগের আরও তিন কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানা এলাকায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার মুন্সিপুর গ্রামের মো. অরব আলীর ছেলে মো. মাছুম রহমান (৩৫), সিলেটের মোগলাবাজার থানার নিজ জালালপুর এলাকার মুছাব্বির আলীর ছেলে জুয়েল আহমদ (২৮) এবং বালাগঞ্জ উপজেলার দতপুর এলাকার মহিব আলীর ছেলে আয়নুল হক (২২)।
পুলিশ জানায়, মোগলাবাজার থানার এফআইআর নং-৯/৮০, তারিখ ২৪ জুন ২০২৫; ধারা ৮/৯/১২ সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর মামলায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা সবাই ছাত্রলীগের কর্মী বা সমর্থক এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
Related News
সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আবারও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (২৭Read More
সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকাRead More



Comments are Closed