বিশ্বনাথে আওয়ামী লীগের নেতা জহিরুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং প্রভাষক জহিরুল হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
তিনি উপজেলার ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মজিদের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে জহিরুল হোসেনকে তাঁর নিজ বাড়ি লামাকাজী ইউনিয়নের মুন্সিরগাঁও গ্রাম থেকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিশ্বনাথ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী গ্রেফতারের এ তথ্যটি নিশ্চিত করে বলেন, চলতি বছরের ৬ মে রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের হাবিবুর রহমান বাদী হয়ে দায়ের করা মামলায় (নং ১০- ২২/০৬/২৫ ইং) তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে এর আগে তার নামে কোনো মামলা ছিল না বলেও জানান তিনি।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed