Main Menu

সিলেটে সাব্কে মেয়র কামরানের বাসায় পুলিশের অভিযান, স্কুল শিক্ষার্থী আটক

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের বাসায় অভিযান চালিয়ে নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আটক আকরাম আহমদ নগরের খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ও সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা এনাম আহমদের ছেলে।

Manual6 Ad Code

সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ বলছে, সোমবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করায় আকরামকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual3 Ad Code

সোমবার দিবাগত গভীর রাতে নগরীর ছড়ারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।

এরআগে সোমবার রাত আটটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় এ মশাল মিছিল করে ছাত্রলীগ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম। তিনি বলেন, `আকরাম আহমদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিলেন। ওই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে বদরউদ্দিন কামরানের ছেলে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমেদ শিপলু অভিযোগ করেছেন, পুলিশ তাদের বাড়িতে এসে তাকে এবং তার চাচা এনাম আহমদকে খুঁজছিল। তাদের না পেয়ে আকরামকে ধরে নিয়ে যায়।

ছাত্রলীগের মিছিলে আকরামের অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে শিপলু বলেন, সে একটা কিশোর ছেলে। যেখানে পড়াশোনা করে সেখানে কোন ছাত্র রাজনীতি নেই। একটি মহলের ইন্ধনে তার পারিবারিক ঐতিহ্য ধ্বংস করতে এ ঘটনা ঘটানো হয়েছে।

Manual4 Ad Code

এ বিষয়ে খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মজিবুর রহমান বলেন, `আকরাম আমাদের স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। তবে তার গ্রেপ্তারের বিষয়ে আমি কিছু জানি না।

Manual1 Ad Code

এ ব্যাপারে আকরামের বাবা জানান, পুলিশ বাসায় আমার ভাতিজা ডা. আরমান আহমদ শিপলু ও আমাকে খুঁজত থাকে। পরে তারা আমার ভাতিজাকে না পেয়ে আমার ঘরে ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে স্কুল পড়ুয়া আমার ছোট ছেলে আকরাম দরজা খুলে দিলে পুলিশ তাকে কোন কারণ ছাড়াই ধরে নিয়ে যায়।

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ২০২০ সালে মারা যান। তার ছেলে শিপলু মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code