শাহ আরেফিন টিলা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সরওয়ার আলম। ঘটনাস্থলে গিয়ে ধ্বংসযজ্ঞ দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এসময় বলেন, যারা শাহ আরেফিন টিলায় ধ্বংসযজ্ঞ চালিয়েছেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না সে যত বড় ক্ষমতাধর লোকই হোক। দ্রুত তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন তিনি।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে আকষ্মিক ভাবে শাহ আরেফিন টিলা পরিদর্শনে যান জেলা প্রশাসক সরওয়ার আলম। এসময় সাথে ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড ও ওসি সহ বিজিবি সদস্যরা। টিলায় পৌছেই ভয়াবহ চিত্র দেখেন তিনি। জেলা প্রশাসক যাচ্ছেন এই খবরে আগেই পালিয়ে যায় পাথর খেকোরা। এসময় তাদের ফেলে যাওয়া বেশ কয়েকটি মেশিন পুড়িয়ে দেয়া হয়।
পুরো এলাকা ঘুরে দেখে জেলা প্রশাসক জানান, এখান থেকে আর একটি পাথরও তুলতে দেয়া হবে না। এই ধ্বংস যজ্ঞের পেছনে যারা আছেন তাদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও এর দায় বহন করতে হবে। এসময় তিনি বলেন, এই শাহ আরেফিন টিলার কোন পাথর কেনা বেচা বা কোন স্টোন ক্রাশারে পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ইতিমধ্যে তালিকা করার নির্দেশনা দেয়া হয়েছে। যারাই এই অবৈধ কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
Related News
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More
লক্ষণাবন্দে প্রবাসী কল্যাণের উদ্যোগে একটি পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠনের অর্থায়ন ও সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দRead More



Comments are Closed