ওসমানীনগরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মোটরসাইকেলের ধাক্কায় চিকিৎসাধীন অবস্থায় মো. আওলাদ আলী (৭০) নামে এক পথচারী মারা গেছেন।
সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার বেগমপুর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ঢাকামুখী একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে বেগমপুর এলাকায় দাঁড়িয়ে থাকা পথচারী আওলাদ আলীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শেরপুর হাইওয়ে থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আওলাদ আলী।
নিহত আওলাদ আলী উপজেলার ফকিরাবাদ বেগমপুর এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed