বালাগঞ্জে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বোয়ালজুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিপু ওরফে শাহ শিপু (২৬) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত শিপু উপজেলার সোনাপুর গ্রামের মৃত সিতার আলীর ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়ার অনুসারী বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে কালিবাড়ি বাজার এলাকা থেকে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নশিয়ারপুর গ্রামে একটি গানের অনুষ্ঠান শেষে ফেরার পথে কালিবাড়ি বাজারে পৌঁছালে বালাগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, “রাতে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।”
থানা সূত্রে আরও জানা গেছে, সাইদুর রহমান শিপুর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ৮/৯(১)/৯(২)/৯(৩)/১০/১১/১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed