রাসুল (সা.) কে নিয়ে কটূক্তি, হবিগঞ্জে কলেজছাত্রী কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: প্রিয় রাসুল হযরত মুহাম্মাদ সা.-কে নিয়ে ফেসবুকে কটূক্তি করার দায়ে হবিগঞ্জে ফাবিয়া বেগম (১৯) নামের এক কলেজছাত্রীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানাপুলিশ তাকে আটকের পর রবিবার (৯ নভেম্বর) দুপুরে কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে।
হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-২ আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
জিআরও সুবোধ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে শনিবার (৮ নভেম্বর) বিকেলে চুনারুঘাট উপজেলার কুটিরগাওয়ে নিজ বাড়ি থেকে উশৃঙ্খল এ তরুণীকে আটক করা হয়। সে ওই গ্রামের জুয়েল মিয়ার মেয়ে ও স্থানীয় জহুর চান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়- ফাবিয়া তার ফেসবুক একাউন্ট ‘sara suzon’ থেকে রাসুল (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য প্রকাশ করেছেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান- আটক ফাবিয়ার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়েরের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়েছে। তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয় এবং রবিবার দুপুরে আদালতের নির্দেশে জেলহাজাতে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed