দেশের ১৭ জেলায় রাতের তাপমাত্রা নামবে ১২-১৪ ডিগ্রিতে
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের ১৭ জেলার কিছু অঞ্চলে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
রোববার (৯ নভেম্বর) সংস্থাটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, আজ রাত থেকে ১৪ বা ১৫ নভেম্বর পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর ও জামালপুর জেলার কিছু স্থানে রাতের তাপমাত্রা ১২-১৪ ডিগ্রির মধ্যে থাকতে পারে।
এ সময় দেশের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় দিনে তেমন শীত অনুভূত হবে না।
বিডব্লিউওটি জানায়, দিন ও রাতের তাপমাত্রার এই বড় পার্থক্যের কারণে অনেকের ঠান্ডাজনিত অসুস্থতা দেখা দিতে পারে। তাই বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed