চকোরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, একই পরিবারের ৫ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে চকোরিয়া বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে চার নারী ও একটি শিশু রয়েছে।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও মাইক্রোবাস দুটি বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
পদত্যাগের দাবীতে চুয়েটে ভিসির ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: পদত্যাগের দাবীতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপকRead More
বান্দরবানে পর্যটকবাহী চান্দের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে একটি পর্যটকবাহী চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদেRead More



Comments are Closed