Main Menu

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানাধীন খাদিমপাড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কের খাদিমপাড়া ১ নং সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক মো. মুন্না (২০) সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার উমনপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

আহতরা হলেন সিলেটের শাহপরান থানাধীন সুরমা গেইটের দুলাল মিয়ার পুত্রর বিউল হাসান নয়ন (১৮), জৈন্তাপুর উপজেলার হরিপুরের মাহফুজুর রহমান নাইম (২১) এবং হবিগঞ্জের বানিয়াচিংয়ের আজমল লস্করের পুত্র মোঃ হাবিবুর লস্কর (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সিলেটগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বটেশ্বরগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক মুন্না ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অটোরিকশার তিন যাত্রী।

খবর পেয় শাহপরাণ থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

দুর্ঘটনা ও মৃত্যুর এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

 

Share





Related News

Comments are Closed