Main Menu

শাহ আরেফিন টিলার পাথর চুরি চলছেই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার পাথর চুরি চলছেই। প্রায় প্রতিদিনই চুরি হওয়া পাথরের সামান্য অংশ জব্দ করা হচ্ছে বটে, তবে চুরির সঙ্গে জড়িতরা ধরা না পড়ায় তার সুফল মিলছেনা। শনিবার (১ নভেম্বর) রাতেও পাথর ভর্তি দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ট্রাক্টর দুটি প্রশাসনের হেফজতে নিয়েছেন বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ।

তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জের পাড়ুয়া এলাকার একটি বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন অ্যাসিল্যণ্ড পলাশ তালুকদার।
বাড়িতে শাহ আরেফিন টিলা থেকে চুরি করা পাথর ভর্তি একটি ট্রাক্টর রাখা ছিল। বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অপরাধীদের সনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন রতন শেখ। পরে ওই পাথরসহ ওই ট্রাক্টরটি প্রশাসনের হেফাজতে নেওযা হয়েছে।

ওই রাত সাড়ে ১০টার দিকে পাড়ুয়া কাঁচা রাস্তা থেকে শাহ আরেফিন টিলার পাথর ভর্তি আরেকটি ট্রাক্টর জব্দ করে ভ্রাম্যমান আদালত। এটিও হেফাজতে নেওয়া হয়েছে। এসব ঘটনায় জড়িত অপরাধীদের সনাক্ত করা হলেও কাউকে এখনো আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের আইনের আওতায় আনতে কঠোর অভিযান চলছে বলেও জানান ওসি রতন শেখ।

Share





Related News

Comments are Closed