Main Menu

সাংবাদিক ইদ্রিস আলীর পিতা হৃদরোগে আক্রান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি, মো. ইলিয়াছ আলী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছেন।

শনিবার (১ নভেম্বর) থেকে তিনি সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তার অবস্থার উন্নতি নেই বলে জানিয়েছেন ইদ্রিস আলী। তিনি ও তার পরিবারের সদস্যরা ইলিয়াছ আলীর দ্রুত রোগমুক্তির জন্য সবার দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ইলিয়াছ আলী সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৪ বারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য। শহরতলীর সাহেবেরবাজার শাহী ঈদগাহ কমিটির সভাপতি, ফতেগড় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাহেবের বাজার কামাল মসজিদ কমিটিরও সভাপতি এবং সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি।

এছাড়াও তিনি ফড়িংউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং ফড়িংউরা কমিউনিটি ক্লিনিকের ভূমিদাতা।

Share





Related News

Comments are Closed