জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে রসুলপুর এলাকায় বেশ কিছু স্থাপনা ভেঙে ফেলার অভিযোগ ওঠেছে। তবে স্থানীয়দের প্রতিবাদ ও বিজিবির হস্তক্ষেপের পর বিএসএফ পিছু হটে ।
রবিবার (২ নভেম্বর) সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়ে বিএসএফকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বর্তমানে বিষয়টি নিয়ে পতাকা বৈঠক চলছে। এছাড়া সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed