Main Menu

মেক্সিকোর সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৩

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর সোনোরা রাজ্যের রাজধানী হারমোসিলোর কেন্দ্রস্থলে অবস্থিত ওয়ালডো’স নামের একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। খবর আল জাজিরার।

Manual5 Ad Code

রাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় বলেন, দুঃখজনকভাবে, নিহতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। আহতদের হারমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ দ্রুতই এই ঘটনাকে হামলা বা সহিংস ঘটনা’র সম্ভাবনা থেকে বাদ দিয়েছে।

Manual5 Ad Code

দুরাজো এই ঘটনার কারণ নির্ধারণ এবং দায়ীদের শনাক্ত করতে একটি ব্যাপক ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code