৫৭ মামলার আসামি রুহুল আমিন সিলেটে গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের অভিযানে দীর্ঘদিন পলাতক ও ৫৭টি মামলার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ রুহুল আমিন (৫৫) গ্রেফতার হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) রাতে সিলেট বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পটিয়া থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রুহুল আমিন চট্টগ্রামের পটিয়া উপজেলার পাইরোল এলাকার আবদুস সালামের ছেলে।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতুর সার্বিক তত্ত্বাবধানে, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ ও পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামানের নেতৃত্বে গঠিত একটি বিশেষ টিম সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, “সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় শনিবার রাতে সিলেট বিমানবন্দর এলাকা থেকে দীর্ঘদিন পলাতক এবং ৫৭টি মামলার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত রুহুল আমিনের বিরুদ্ধে পটিয়া থানায় মোট ৩২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে, যার মধ্যে ২৭টি সিআর, ১টি জিআর এবং ৪টি সিআর সাজা ওয়ারেন্ট অন্তর্ভুক্ত।
এ ছাড়া চট্টগ্রাম মহানগরীর কোতয়ালি থানায় তার বিরুদ্ধে আরও ১৯টি সিআর ও ৬টি মামলায় সাজা পরোয়ানা মুলতবি আছে। পাশাপাশি বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed