তাহিরপুরে সাবেক ইউপি সদস্য আহসান গ্রেফতার
বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে সাবেক ইউপি সদস্য আহসান হাবিব ওরফে আহসানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আহসান উপজেলার শিমুলতলা গ্রামের মৃত নুরুল ইসলামের (মাষ্টার) ছেলে।
তাহিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সূশংকর পাল জানান, থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আহসানকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেন।
উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত সাবেক ইউপি সদস্য আহসানের বিরুদ্ধে তাহিরপুর থানায় ইয়াবা, বিদেশি মাদক, দ্রুত বিচার আইন, সংঘর্ষ, কয়েকজন ইয়াবাসেবীকে নিয়ে সম্প্রতি উপজেলার ঘাগটিয়ার জাদুকাটা নদী তীরবর্তী একাধিক দরিদ্র পরিবারের একাধিক বসতভিটার খনিজ বালি অস্ত্রের মুখে লুটে নেয়া সহ ৫টি, সুনামগঞ্জ সদর মডেল থানায় অপর একটি মামলা সহ ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
Related News
সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশRead More
ছাতকের ৩ যুবককে কাশ্মীরে নেওয়ার পর নিখোঁজ, মুক্তিপণ দাবির অভিযোগ
Manual5 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ভারতের কাশ্মীরে ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে সুনামগঞ্জেরRead More



Comments are Closed