৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষা ক্যাডারে কর্মকর্তা নিয়োগের জন্য শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) ফল আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফল প্রকাশের পর ২৬ অক্টোবর থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র ঢাকা মহানগর এলাকার বিভিন্ন কেন্দ্রে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থী নিবন্ধন করেছিলেন। তবে ঠিক কতজন পরীক্ষায় অংশ নিয়েছেন, তা এখনও জানায়নি পিএসসি।
পিএসসির নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে সরকারি সাধারণ কলেজে ৬৫৩টি এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টি শূন্যপদসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed