কুলাউড়ায় চা-বাগানের নালা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা-বাগানের উত্তরপূর্ব সীমানা থেকে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চা শ্রমিকরা বাবু নালায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন।
নিহতের পরিচয় ক্লিভডন চা-বাগানের শ্রমিক রামবচন গোয়ালা বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য ও স্থানীয় ওয়ার্ড সদস্য শংকর উরাং।
স্থানীয় সূ্ত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় একই বাগানের শ্রমিক গোলাপ সতনামী রামবচনকে ডেকে ঘর থেকে নিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তিন দিন পর রোববার দুপুরে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বাগান এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে প্রেরণ করা হয়েছে বলে জানান জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরশেদুল আলম ভুঁইয়া।
Related News
কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিতি, থানায় কনের অভিযোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন, অতিথিদের আপ্যায়নে করা হয়েছে রান্নাবান্নাওRead More
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা, চলছে উৎসবের প্রস্তুতি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ২৪ নভেম্বর মণিপুরি সমাপ্রদায়ের প্রধান ধর্মীয় ও প্রাণের উৎসবRead More



Comments are Closed