Main Menu

সিলেটে ৩দিন ধরে অবসরপ্রাপ্ত শিক্ষক নিখোঁজ

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জের অবসরপ্রাপ্ত শিক্ষক কুতুব উদ্দীন (৭৩) গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার তিনি সিলেট শহরের শাহপরাণ থানার পরগনা বাজার থেকে নিখোঁজ হন। বিকেলে নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।

Manual3 Ad Code

তার ছেলে ইমরান হোসেন জানান, কুতুব উদ্দীন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে কিছুটা অসুস্থ এবং কথাবার্তা বলার ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। তিনি শহরের বাসা থেকে প্রায়ই গ্রামের বাড়ি ভাদেশ্বর ফতেহপুরে যেতে চাইতেন। মাঝে মাঝে দুই-একবার একা গিয়েছেন, তবে এবার তিনি সেখানেও যাননি।

Manual8 Ad Code

বাসায় না ফেরায় ইমরান হোসেন শাহপরান থানায় জিডিটি (নং ১৪৬৩) দায়ের করেন তিনি।

জিডিতে তিনি উল্লেখ, তার পিতা গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামের স্থায়ী অধিবাসী তার পিতা ৭৩ বছর বয়সী মো. কুতুব উদ্দিন ৪নং খাদিমপাড়া ইউনিযনের খুনিরচক পরগনা বাজার থেকে গত ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে নিখোঁজ রয়েছেন। তিনি বর্তমানে খুনিরচক গ্রামে পরিবারের সাথে বসোবাস করছিলেন।

Manual5 Ad Code

তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, মুখমণ্ডল লম্বাটে, লম্বা সাদা দাড়ি ও গোফ এবং শরীর হালকা গড়নের। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও বাদামি রঙের লুঙ্গি।

Manual4 Ad Code

কেউ তার সন্ধান পেলে ০১৬৪৫৯৮৪৮৪৮ (ছেলে ইমরান) ও ০১৭৩৬৭৭২৩৬৩ (এসআই সোহেল চন্দ সরকার) নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। -সংবাদ বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code