বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক: এমনিতেই বিভিন্ন দেশের ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে ইদানিং বেশ জটিলতা পোহাতে হচ্ছে বাংলাদেশিদের। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ এলো সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে।
বাংলাদেশের জন্য পর্যটন ও কর্ম ভিসার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে দেশটি। অবশ্য বাংলাদেশ ছাড়াও আরব আমিরাতের এ অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় পড়েছে আরও ৮টি দেশ। এগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।
শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।
সেখানে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এই ৯ দেশের যেসব নাগরিক ব্যবসায়িক উদ্দেশ্যে আমিরাতে প্রবেশ করতে ইচ্ছুক, তারাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
বিজ্ঞপ্তিতে নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে আরব আমিরাত। যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি দেশটির সরকার।
২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে ভিসা আবেদনের সুযোগ আর থাকবে না বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের জন্য, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
Related News
পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
Manual6 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: নানা জল্পনা-কল্পনার পর অবশেষে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।Read More
কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫৪ ও নিখোঁজ ১৮
Manual4 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: কাতারের শিল্পশহর রাস লাফফানে বারজান গ্যাস সাপ্লাই লিমিটেড নামের একটিRead More



Comments are Closed