সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় গরু আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে গরুগুলো আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, আটককৃত ১২টি ভারতীয় গরুর মূল্য প্রায় ৭ লাখ টাকা। তবে গরুগুলো আটক করা গেলেও এ সময় গরুর মালিককে আটক করা সম্ভব হয়নি। কারণ, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা আগেই পালিয়ে যায়।
এ বিষয়ে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর সীমান্ত এলাকা থেকে ১২ টি ভারতীয় গরু আটক করা হয়েছে। আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed