হবিগঞ্জে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
এ সময় আবু হানিফ (২৮) নামের এক যুবককে আটক করা হয়। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প এলাকার সামনে এ অভিযান চালানো হয়।
অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (তদন্ত ওসি) সঞ্জয় দাস জানান, সিলেট থেকে ময়মনসিংহগামী কাভার্ড ভ্যানটি তল্লাশি চালিয়ে ২ হাজার ৬০০ পিস ভারতীয় ব্যথানাশক ট্যাবলেট, সিগারেট, চকলেট, নকল ডংডং চিপস ও প্রায় ৭৫ হাজার টাকার ৩০টি শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সব পণ্যের বাজারমূল্য দাঁড়ায় ২৭ লাখ ৭৪ হাজার ৬৪০ টাকা। কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, “মহাসড়কে ভারতীয় পণ্য পাচার ঠেকাতে পুলিশের কড়া নজরদারি অব্যাহত রয়েছে। এর আগে চলতি মাসের ২ সেপ্টেম্বর আরও এক অভিযানে তিন হাজার কেজি ভারতীয় জিরা ও একটি ট্রাকসহ একজনকে আটক করা হয়েছিল।”
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed