সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সেজাউল ইসলাম (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. জয়নাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়নের ইউপি সদস্য কামরুল ও আব্দুল মতিনের লোকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে দুপুরে আবারও সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে কামরুল গ্রুপের সেজাউল ইসলাম গুরুতর আহত হন এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান।
আহতদের মধ্যে কয়েকজনকে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ওসি তদন্ত জয়নাল হোসেন।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed