হবিগঞ্জে দুই বেসরকারি হাসপাতালে তালা, জরিমানা লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে অনিয়মের দায়ে দুটি বেসরকারি হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতাল দুটি তালাবদ্ধ করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু ও সিভিল সার্জন কার্যালয়ের ডা. শরীফ মো. সানজিদ জামান।
অভিযান সূত্রে জানা যায়, শহরের সিনেমা হল রোডের হেলথ কেয়ার হাসপাতাল ও কালিবাড়ী রোডের আল-রাফি হাসপাতাল ১০ শয্যার হলেও সেখানে কোনো চিকিৎসক বা নার্স ছিলেন না। কালার কোডেড বিন ছিল না, ল্যাবের মান ছিল নিম্নমানের এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হতো। এমনকি মানহীন শয্যায় অস্ত্রোপচারও চালানো হতো।
এ কারণে হাসপাতাল দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তালাবদ্ধ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু বলেন, “হাসপাতালগুলোতে তালা দেওয়া হয়েছে। নির্দেশনা প্রতিপালন শেষে যোগ্যতা অর্জন করলে পুনরায় চালুর সুযোগ পাবে।”
সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শরীফ মো. সানজিদ জামান জানান, বৃহস্পতিবার দুটি হাসপাতাল বন্ধ করা হয়েছে। জেলায় থাকা অন্যান্য অবৈধ হাসপাতালও পর্যায়ক্রমে বন্ধ করা হবে।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed