সিলেটে ৩৩৫ বোতল বিদেশি মদসহ স্বামী-স্ত্রী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের পার্শ্ববর্তী হিলু (রাজীবাড়ি) গ্রাম থেকে বিদেশি মদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে থানাপুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককালে তাদের কাছ থেকে ৩৩৫ বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ। এসবের মূল্য ৩ লাখ ৮২ হাজার ৬শ টাকা।
এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান- আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানায়- সমুজ আলী ও তার স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে অপরাধের সংগে সম্পৃক্ত। সমুজের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed