হবিগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় আটটি পৃথক অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, ৫৫ বিজিবির একটি টহল দল চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া-চুনারুঘাট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে এক পিকআপ চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ভারত থেকে অবৈধভাবে আনা হিমায়িত গরুর মাংস জব্দ করা হয়।
এছাড়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চশমা, কসমেটিকস, মদ এবং পরিবহনে ব্যবহৃত বাইসাইকেল উদ্ধার করা হয়।
অন্যদিকে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গুইবিল ও সাতছড়ি বিওপি, এবং মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপিতে পরিচালিত বিশেষ অভিযানে ১১৩.৭ কেজি ভারতীয় গাঁজা, সানগ্লাস, থ্রি-পিস, ব্লাউজ পিস ও শাড়ি জব্দ করা হয়। সর্বমোট আটটি অভিযানে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ৫৪৫ টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সীমান্ত এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ তিনি আরও জানান, ‘জব্দকৃত সব মাদকদ্রব্য ও পণ্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।’
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed