Main Menu

গোলাপগঞ্জে সড়ক থেকে তুলে নিয়ে শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্ত গ্রেপ্তার

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে দোকান থেকে বাড়ি ফেরার পথে ১১ বছরের এক শিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে একটি ফাঁকা বাড়িতে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর-রুইগড় এলাকার রানাপিং শাহী ঈদগাহ এর পাশে এ ঘটনাটি ঘটে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

Manual6 Ad Code

এ ব্যাপারে ওই শিশুর মা বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২ জনকে আসামি করে একটি মামলা (মামলা নং-৪, তারিখ-০৯-০৯-২০৫ইং) করেছেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত সেলিম মিয়াকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

Manual7 Ad Code

গ্রেপ্তারকৃত ধর্ষক সেলিম মিয়া উপজেলার গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রুইগড় (হাজারীবাড়ী) গ্রামের জিতু মিয়ার ছেলে।

এ ঘটনার অপর আসামি একই থানার দখারপাড়া গ্রামের মঈন উদ্দিনের ছেলে এহসান আহমদ।

মামলার বিবরণে ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধায় গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী বাজার থেকে চা পাতা ও দুধ ক্রয় করার জন্য পরিবারের লোকজন শিশুকে বাজারে পাঠান। শিশুটি বাজার থেকে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খুঁজতে গিয়ে এলাকার পার্শ্ববর্তী রানাপিং বাজারের শাহী ঈদগাহের পাশে রাস্তার উপর শিশুর পরনের জুতা ও চা-পাতা এবং দুধ খুঁজে পান। এতে করে শিশুটির পরিবারের লোকজনের সন্দেহ দেখা দেয়। আত্মীয় স্বজন, আশেপাশের বাড়িসহ সম্ভাব্য স্থানে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

ওইদিন দিবাগত রাত অনুমান ৩টার দিকে শিশুটিকে বসত বাড়ির গেইটের ভিতরে পরণের পায়জামায় রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেন।

হাসপাতালে শিশুটির জ্ঞান ফেরার পর পরিবারের লোকদের জানায় সে বাজার থেকে দুধ ও চা পাতা ক্রয় করে বাড়িতে ফেরার সময় গোয়াসপুর-রুইগড় রানাপিং শাহী ঈদগাহ সংলগ্ন রাস্তা থেকে এহসান আহমদ ও সেলিম মিয়া তার মুখ চেপে ধরে মাইক্রেবাসে তুলে নিয়ে শাহী ঈদগাহ সংলগ্ন একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে।

Manual8 Ad Code

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যার সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual4 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code