তীব্র লোডশেডিংয়ের কবলে সিলেট, দুর্ভোগে নগরবাসী
বৈশাখী নিউজ ডেস্ক: ভয়াবহ লোডশিডিংয়ের কবলে পড়েছে সিলেট। বুধবার সন্ধ্যা থেকেই নগরীর বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন। ফলে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। তীব্র গরমে লোশেডিংয়ের কারণে বেড়েছে ভোগান্তি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশে লোডশেডিংয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিপিডিবি থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিলেটের কর্মকর্তারা জানান, জাতীয় গ্রিড থেকে সরবরাহ সংকটের কারণে দিনে-রাতে একাধিকবার লোডশেডিং দেওয়া হচ্ছে। জাতীয় গ্রিড থেকে সরবরাহ বাড়লে সংকট কিছুটা কমতে পারে।
পিডিবি সূত্রে জানা গেছে, সিলেটে বিদ্যুতের চাহিদা এখন ৪০ মেগাওয়াটেরও বেশি। কিন্তু জাতীয় গ্রিড থেকে সরবরাহ মিলছে মাত্র ২৫ দশমিক ৩০ মেগাওয়াট। ফলে প্রতিদিনই ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে।
পিডিবি জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নগরীর আম্বরখানা সাবস্টেশনে ১৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। একইসঙ্গে শেখঘাট সাবস্টেশনে ৯ মেগাওয়াট এবং লাক্কাতরা সাবস্টেশনে মাত্র ৩ দশমিক ৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম হচ্ছে। ফলে নগরবাসীর চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সররাহ করা সম্ভব হচ্ছে না। এটি কতদিন থাকবে তা নির্দিষ্ট করে বলা যাবে না। জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ হলে এ সংকট কমে যাবে।’
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed