সচল হচ্ছে সিলেট-ছাতক রেলপথ
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ চার বছরের অচলাবস্থার পর আবারও সচল হতে যাচ্ছে ছাতক-সিলেট রেলপথ। এই রুটে ট্রেন চলাচল ফেরাতে বাংলাদেশ রেলওয়ে ২১৭ কোটি ৩৪ লাখ টাকার একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। ইতোমধ্যে পুরোদমে সংস্কারকাজ শুরু হয়েছে।
১৯৯৪ সালে শিল্পনগরী ছাতকের পণ্য পরিবহনের সুবিধার্থে এ রেলপথ নির্মাণ করা হয়। ছাতকের উৎপাদিত পাথর, বালু, চুনাপাথর ও কমলালেবুসহ নানা পণ্য এই পথে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। কিন্তু ২০২০ সালের ২৪ মার্চ করোনা মহামারির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে ২০২২ সালের ভয়াবহ বন্যায় ছাতক বাজার থেকে সিলেট পর্যন্ত ৩৪ কিলোমিটারের মধ্যে ১২ কিলোমিটার রেললাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ধস নামে।
ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের কাজ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। পুরোনো রেললাইন ও স্লিপার অপসারণসহ পুরো অবকাঠামো নতুনভাবে তৈরি করা হচ্ছে।
প্রকল্পটি আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করছে রেলওয়ে।
স্থানীয়রা রেলপথ পুনরায় চালুর এ উদ্যোগকে স্বাগত জানালেও দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন।
তাদের মতে, রেলপথ সচল হলে কৃষিপণ্য, পাথর, চুনাপাথর ও সিমেন্ট পরিবহনে খরচ কমবে এবং ব্যবসা-বাণিজ্যে প্রাণ ফিরবে।
ছাতক রেলস্টেশনের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।
আশা করা যাচ্ছে, শিগগিরই এ রুটে আবারও ট্রেনের হুইসেল শোনা যাবে।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed