Main Menu

সিলেটে পাহাড়-টিলা কর্তন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কর্তন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি জেলায় পাহাড় ও টিলা কাটার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কিছু অসাধু ব্যক্তি এ কাজে জড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছেন। এ কারণে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(খ) ধারা অনুযায়ী পাহাড় ও টিলা কর্তন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ১৫ ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সরকারি আদেশ হিসেবে গণ্য হবে বলেও উল্লেখ করা হয়েছে।

সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed