শান্তিগঞ্জে রান্নাঘর থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে গলায় ফাঁস দিয়ে এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত জুলেখা বেগম (১৮) আফজল হোসেনের স্ত্রী ও সিরাজ উদ্দিনের মেয়ে।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে পরিবারের অগোচরে নিজ বসতঘরের পেছনে রান্নাঘরে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শান্তিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইরফানুর রহমানের নেতৃত্বে এসআই নোবেল সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed