সিলেট উইমেন চেম্বারের সভাপতি শম্পা, পরিচালক সামা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন লুবানা ইয়াছমিন শম্পা। প্রায় ১০ বছর পর রোববার ওইমেন চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হন। এই পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সাব্কে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরীসহ ৯ সভাপতি পদে শম্পা পেয়েছেন ১৩৬ ভোট, যা নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিয়া আক্তারের ১০৯ ভোটের চেয়ে ২৭ ভোট বেশি। নির্বাচনে সভাপতি পদে মোট ২ জন এবং পরিচালক পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
১৮৯ ভোট প্রাপ্ত হয়ে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন সামা হক চৌধুরী। এছাড়া ১৮৭ ভোট পেয়েছেন জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, ১৬৯ ভোট পেয়েছেন সুমাইয়া সুলতানা চৌধুরী, ১৫১ ভোট পেয়েছেন রেহানা আফরোজ খান, ১৪৬ ভোট পেয়েছেন রেহানা ফারুক শিরিন, ১৪৪ ভোট পেয়েছেন আসমাউল হাসনা খান, ১৪১ ভোট পেয়েছেন গাজী জিনাত আফজা, ১৪০ ভোট পেয়েছেন শাহানা আক্তার এবং ১৩৮ ভোট পেয়েছেন তাহমিনা হাসান চৌধুরী।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সিলেট পিটিআই মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৩টায় শেষ হয়। মোট ২৭৪ জন ভোটার অংশগ্রহণ করেন। ভোটগ্রহণের পর বিকেল ৫টায় গণনা শুরু হয়।
নির্বাচনে ১১ সদস্যের পরিচালনা পর্ষদে সহ-সভাপতি পদে আলেয়া ফেরদৌসি তুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার এই নির্বাচন দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হয়েছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed