বগি লাইনচ্যুত, বিকল্প লাইনে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
তবে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক রাখা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে স্টেশনের রেলক্রসিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস নির্ধারিত বিরতির পর ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ত্যাগ করে। কিছুদূর যাওয়ার পর রেলক্রসিংয়ের কাছে ট্রেনটির একটি বগি হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়।
এর ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে আপ লাইন দিয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক রাখা হয়েছে।
তিনি আরও বলেন, লাইনচ্যুতির কারণ এখনও পরিষ্কার নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ইতোমধ্যে আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Related News
দুইদিন ধরে বিদ্যুৎহীন ভবনে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, অসুস্থ দুইজন
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরতRead More
পদত্যাগের দাবীতে চুয়েটে ভিসির ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: পদত্যাগের দাবীতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপকRead More



Comments are Closed