কানাইঘাটে ৩ ভাইকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে চাচা ও চাচাতো ভাইদের হামলায় আহত হয়ে সাইদুর রহমান (৩৫) নামে এক যুবক মারা গেছেন। শনিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
হামলায় গুরুতর আহত হয়েছেন নিহতের ভাই ফরিদ আহমদ (২৫) ও আব্দুর রহমান (২৯)। তারা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৯ আগস্ট) বাদ জুম’আ কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নের শাহাপুর গ্রামে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ আহমেদের ১০ টি হাঁস তার চাচাতো ভাই ইমরান আহমেদের জমিতে নামে গত মঙ্গলবার। ক্ষেতের জমিতে কীটনাশক ছিটানো থাকার কারণে ৭টি হাঁস মারা যায়। এবিষয়ে ফরিদ আহমদ এলাকায় বিচার প্রার্থী হন। এতে ক্ষিপ্ত হয়ে চাচাতো ভাই ইমরান আহমদ, তার মা লেছু বেগম ও বাবা রকিব আলী শুক্রবার জুম্মার নামাজের পর বাড়ি ফেরার পথে সাইদুর রহমান, ফরিদ আহমদ ও আব্দুর রহমানকে ছুরি দা লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা চালান। তাদের হামলায় গুরুতর আহত হন তিন ভাই। পরে স্থানীয়রা ৩ ভাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর জখমী সাইদুর রহমান শনিবার ভোর ৫ টার দিকে মারা যান। অপর ভাই ফরিদ আহমদ (২৫) আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন এবং আব্দুর রাহমান (২৯) একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কানাইঘাট থানা পুলিশ ঘটনার সাথে জড়িত রকিব আলী (৬৫) সড়কের বাজার এলাকা থেকে ও তার ছেলে ঘটনার মূল হোতা ইমরান আহমদ (৩০) কে সিলেট শহর থেকে আটক করেছে।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
Related News
বিয়ের দাবিতে ১৮ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাউওর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকেরRead More
বিশ্বনাথে যুবলীগ নেতা গ্রেফতার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বকুলRead More



Comments are Closed