দুবাই বিমানবন্দরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার, ৬ সেকেন্ডে ইমিগ্রেশন!
তথ্যপ্রযুক্তি ডেস্ক : দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত স্মার্ট করিডর। যেখানে মাত্র ৬ সেকেন্ডেই ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করা যাচ্ছে।
খালিজ টাইমস জানায়, পরীক্ষার পর্যায়ে থাকা এ করিডর ব্যবহার করা যাত্রীদের কাউন্টারে দাঁড়াতে হচ্ছে না, পাসপোর্ট দেখাতে হচ্ছে না, এমনকি কোনো স্ক্যানিংও নয়। যাত্রী শুধু লাল কার্পেটের করিডোর ধরে হাঁটলেন, আর অদৃশ্য সেন্সর তার মুখমণ্ডল স্ক্যান করে যাচাই শেষ করে দিলো। করিডরের শেষে স্ক্রিনে ভেসে উঠলো বার্তা, “ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন”।
প্রথমবার ব্যবহারকারীদের অনেকেই স্বাভাবিক অভ্যাসে পাসপোর্ট বের করতে চাইলেও কর্তব্যরত কর্মকর্তারা হাসিমুখে জানিয়ে দেন, “দেখানোর দরকার নেই, যেতে পারেন।”
সিস্টেমটি একসঙ্গে ১০ জন যাত্রীকে সেবা দিতে পারে। বয়স্ক যাত্রী বা হুইলচেয়ার ব্যবহারকারীরাও বিনা ঝামেলায় করিডোর পার হতে পারছেন।
দুবাই রেসিডেন্সি ও ফোরেইনার্স অ্যাফেয়ার্স ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারি জানান, এ প্রযুক্তি শুধু সময় বাঁচাচ্ছে না। নিরাপত্তা আরও জোরদার করছে। নকল পাসপোর্ট বা সন্দেহজনক নথি এআই সিস্টেম সরাসরি বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দিচ্ছে।
ব্রিটিশ পর্যটক ক্রেগ কে বলেন, “আমি নিয়মিত ভ্রমণ করি, কিন্তু এমন অভিজ্ঞতা এই প্রথম। সত্যিই অসাধারণ।”
বর্তমানে পরীক্ষামূলক ভাবে চললেও শিগগিরই দুবাই বিমানবন্দরের সব টার্মিনালে, এমনকি আগমন প্রক্রিয়াতেও এ করিডোর চালু হবে। তখন যাত্রীদের জন্য ইমিগ্রেশন হবে একেবারেই লাইনহীন, ঝামেলাহীন এবং মুহূর্তের ব্যাপার।
Related News
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটিRead More
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More



Comments are Closed