কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) বেলা তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
নিহত আব্দুর রহমান (৩০) কানাইঘাট উপজেলার বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
উপজেলার ১ নং পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। আহতরা হলেন, জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ। আহতদের পুরো পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে চোরাচালানের কাজে ভারত সীমান্তে প্রবেশ করেন আব্দুর রহমানসহ কয়েকজন। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান আব্দুর রহমান। শনিবার বিকেল পর্যন্ত মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, ভারত সীমান্ত থেকে মরদেহ আনার প্রক্রিয়া চলছে। এখনো কোনো সিদান্ত হয়নি।
এ বিষয়ে বিজিবি (১৯ ব্যাটালিয়ন) এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. জুবায়ের আনোয়ার বলেন, এরকম সংবাদ আমরা পেয়েছি। শুক্রবার রাত থেকে মরদেহ সনাক্ত ও ঘটনার সত্যতা নিশ্চিত করতে কাজ করছি।
শনিবার বিকেলে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, লাশ গ্রহণের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তারা পৌঁছালে লাশ হস্তান্তরের কাজ শেষ হবে বলে তিনি জানান।
Related News
বিয়ের দাবিতে ১৮ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাউওর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকেরRead More
বিশ্বনাথে যুবলীগ নেতা গ্রেফতার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বকুলRead More



Comments are Closed