মাধবপুরে মোবাইল চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্বারী মোশারফ হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর এলাকার হরমুজ আলীর ছেলে।
বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকার একটি বেকারিতে মোবাইল চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মোশাররফ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাধবপুর থানার ওসি (তদন্ত) কবির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed