৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯ মাদক কারবারি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার শহরতলীর নাজিরারটেকে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৯ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৬ আগস্টা) সন্ধ্যায় বাকখালী নদীর মোহনায় এ অভিযান পরিচালিত হয়।
বুধবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) আ ম ফারুক।
র্যাব সূত্রে জানা যায়, টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান মাছ ধরার ট্রলারে করে কক্সবাজারে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব গোয়েন্দা নজরদারি চালায়। তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর অধিনায়ক দিক-নির্দেশনায় একটি আভিযানিক দল বাকখালী নদীর মোহনায় ট্রলারটি আটক করে। এসময় তেলের ড্রামের ভেতরে কৌশলে লুকানো অবস্থায় ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— কক্সবাজার শহরের পেশকার পাড়ার মৃত কলিম উল্লাহ এর ছেলে আব্বাস উদ্দিন (৪৮), চকরিয়ার বড়ইতলী এলাকার মৃত মোজাফ্ফর মাঝির ছেলে মো. আবু তাহের (৪২), ঈদগাঁও ইসলামাবাদ এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. ফিরোজ (৩৮), দক্ষিণ মাইজপাড়ার মৃত নুরুল আজিমের ছেলে মো. মোস্তাক আহাম্মদ (৪০), কক্সবাজার সদরের ঝিলংজা লারপাড়ার মৃত মোজাহের আহাম্মদের ছেলে মো. নবী হোসেন (৩৮), চকরিয়ার ডুলাহাজারা এলাকার আব্দুল মতলব এর ছেলে মো. শাহাব উদ্দিন (৫৫), টেকনাফের হ্নীলা এলাকার মৃত মো. মিরাজের ছেলে মো. সেলিম (৬৮), কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকার মৃত সৈয়দ আহাম্মদের ছেলে জাফর আলম (৬৩) ও চকরিয়ার লম্বাতলী এলাকার মৃত গফুর গাজীর ছেলে আবুল কালাম ওরফে কালু (৭০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, জব্দ হওয়া ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূল হোতা মহেশখালীর মো. বোরহান উদ্দিন, যিনি বর্তমানে পলাতক। তারা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় বিভিন্ন পথে মাদক পাচার করে আসছিল বলে স্বীকার করেছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বলেন, আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed