বিয়ানীবাজারে ৪ শহীদের কবর জিয়ারত করলেন নবাগত ডিসি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণের চারদিনের মাথায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মো. সারওয়ার আলম।
রবিবার (২৪ আগস্ট) সকালেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিয়ানীবাজার উপজেলায় যান তিনি। প্রথমেই কাকুরার মান্দার গ্রামে শহীদ সুহেল আহমদের কবর জিয়ারত করেন তিনি।
পরে শহীদ তারেক আহমদ ও ময়নুল হোসেনের কবর জিয়ারত করেন ডিসি সারওয়ার। সবশেষে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে তিনি শহীদদের বাড়িতে তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।
এ সময় ডিসি সারওয়ার বলেন, ‘গণঅভ্যুথানের শহীদদের কাছে আমরা ঋণী। কারণ তাদের কারণেই মুক্ত পরিবেশ পেয়েছি। যে চেতনা নিয়ে শহীদরা জীবন উৎসর্গ করেছিলেন সেটি যাতে সমুন্নত থাকে।’
পাশাপাশি শহীদ পরিবারেরর পাশে সব সময় থাকারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Related News
সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার চোরাই পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তের পৃথক চারটি এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ ১৭ হাজার টাকাRead More
জৈন্তাপুরে অভিযানে চিহ্নিত মানবপাচারকারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে প্রায় চার ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত এক মানবপাচারকারীকে আটকRead More



Comments are Closed