পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি শিশু নিহত
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে মো. রাকিব (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার খালাতো ভাই শাকিল ইসলাম (২২) আহত হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্যারিস্টার বাজার–মিলনবাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব ওই ইউনিয়নের দোমনী অমরপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে দোমনী সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে নিহত রাকিব তার খালাতো ভাই শাকিলের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। লাঠুয়াপাড়া এলাকায় বালুভর্তি একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে ধাক্কা লেগে পড়ে যায় তারা। একপর্যায়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় রাকিব। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী ট্রাকটি রেখে পালিয়ে যান।
সদর থানার উপ-পরিদর্শক মুন্না সরকার বলেন, স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে ব্যবস্থা নেওয়া হবে।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed