Main Menu

জকিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশু খাদিজার মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকে পাথর গোটা এলাকাবাসী।

শিশুটির নাম খাদিজা বেগম। সে সদর ইউনিয়নের রারাই গ্রামের ময়নুল হকের মেয়ে।

শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ খাদিজা নিখোঁজ হয়। স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাদিজার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে তার বাড়িতে শোকাহত মানুষের ঢল নামে। তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা শোকে পাথর হয়ে পড়েছেন।

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আব্দুল আহাদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া বলেন, শিশুটি পানিতে পড়ে মারা গেছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে থানায় অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়।

 

Share





Related News

Comments are Closed