হবিগঞ্জে নিখোঁজ যুবকের লাশ মিলল ব্রিজের নীচে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও ও পিঠুয়া গ্রামের ফাঁস গাছ ব্রিজের নিচে পানিতে ভেসে উঠেছে মোঃ জাবেদ মিয়া (২৮) নামের এক যুবকের লাশ।
শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত জাবেদ মিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা মো. আতিক মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে জাবেদের মোবাইলে একটি কল আসে। এরপরই তিনি ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। শুক্রবার সকালে স্থানীয়রা খবর দেন যে ফাঁস গাছ ব্রিজের নিচে পানিতে উল্টো অবস্থায় তার লাশ পড়ে আছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া ও এসআই রিপন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, বেলা ১২টায় ৯৯৯ লাইনে কল আসে বনগাঁও গ্রামের ব্রিজের নিছে একটি লাশ পরে আছে। পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed