চাঁপাইনবাবগঞ্জে ডোবার পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে ডোবায় পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) সদর ও শিবগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। এরমধ্যে পৌর এলাকার চরমোহনপুর-চকপাড়ার ডোবায় ডুবে মারা যায় দুই শিশু।
নিহতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মোজাহিদুর রিহান (৭) ও আব্দুল্লাহ আল আরিয়ান (৫) এবং শিবগঞ্জ উপজেলার দশরশিয়া গ্রামের আবু সাঈদ (১৩ মাস)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, মহানন্দা নদীতে পানি বৃদ্ধির কারণে চরমোহনপুর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। সেখানকার একটি ডোবায় জমে থাকা পানিতে ডুবে যায় মোজাহিদুর ও আরিয়ান। পরে দুজনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
অপরদিকে শিবগঞ্জ উপজেলার দশরশিয়া এলাকায় বাড়ির পাশে একটি ডোবায় ডুবে মারা গেছে আবু সাঈদ নামে ১৩ মাস বয়সের এক শিশু।
বাড়ির পাশে খেলার সময় অসাবধানতা ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া।
Related News
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারাRead More
পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
Manual1 Ad Code মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে উপজেলাRead More



Comments are Closed