সিলেটের ফুটপাত দখলমুক্ত করতে এক মাসের আল্টিমেটাম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান ফটকের সামনে তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছে কয়েকটি সামাজিক সংগঠন।
বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণকারীরা সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান নেন আন্দোলনকারীরা।
‘সিলেট কল্যাণ সংস্থা’, ‘সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’ ও ‘সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
আয়োজকরা জানান, সিলেট নগরীকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে ফুটপাত ও রাস্তা থেকে হকার উচ্ছেদ, যানজট নিরসন, মাদকমুক্ত শহর গঠন এবং দুর্নীতি দমনসহ নানা দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।
কর্মসূচিতে বক্তারা এক মাসের আল্টিমেটাম দিয়ে বলেন, এ সময়ের মধ্যে যদি নগরীর সব ওয়ার্ডের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত না করা হয়, তবে তারা পুরো সিটি করপোরেশন অবরোধ করবেন।
সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের জন্য উন্মুক্ত ফুটপাত, যান চলাচল নির্বিঘ্ন করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, অপরাধ ও চাঁদাবাজি রোধসহ নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নই তাদের মূল লক্ষ্য।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed