দোয়ারাবাজারে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১০ বছরের শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে মসজিদের এক ইমামকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আটককৃত সাজিদুর রহমান (৪০) সুনামগঞ্জ সদর উপজেলার সাফেলা গ্রামের মৌলভী রহমত আলীর ছেলে। পাশাপাশি তিনি ইসলামপুর জামে মসজিদের ইমাম ও ইসলামপুর কওমি মাদ্রাসার শিক্ষক।
পুলিশ জানায়, ‘ভোরে শিশুটি আরবি পড়তে মসজিদে যায়। সকাল সাড়ে ৭টার দিকে ইমাম সাজিদুর রহমান (৪০) তার কক্ষ ঝাড়ু দিতে শিশুটিকে মসজিদের দোতলায় পাঠান। এসময় তার নির্জন কক্ষে জোরপূর্বক শিশুটির পায়ুপথে তাকে ধর্ষণ করেন লম্পট ইমাম। শিশুটি বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানায়। মা তাৎক্ষনিক দোয়ারাবাজার থানাপুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমাম সাজিদুর রহমানকে আটক করেন।’
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ‘খবর পেয়েই ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।’
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed