Main Menu

সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ তরুণ-তরুণী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জন তরুণ ও ৩ জন তরণীসহ মোট ৬ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (১১ আগস্ট) বেলা ১ টার দিকে নগরীর মিরাবাজারস্থ ‘গ্র্যাণ্ড মাফি’ নামে আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চয়ন দেব (২২), ছাহির আলী সামী (২২), ইমরান খান (২৫), তৃষা ভট্টাচার্য (২০), সুমাইয়া বেগম (২০), মাহিয়া সুলতানা মেহেদী (১৮)।

জানা যায়, সোমবার (১১ আগস্ট) বেলা ১ টার দিকে নগরীর মিরাবাজারস্থ আবাসিক হোটেল ‘গ্র্যাণ্ড মাফী’তে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশী করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জন তরুণ ও ৩ জন তরণীসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের হয়েছে। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘সোমবার সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং-৩২১, তারিখ-১১/০৮/২০২৫ খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

Share





Related News

Comments are Closed